ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার! একের পর এক অঘটন, আর আমরা বসে থাকব?’—জামায়াত আমিরের হুঁশিয়ারি নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 225 বার পড়া হয়েছে

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদের সভাপতিত্বে ও ডাঃ আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাঃ নাহিদা খাতুন, ডাঃ জিসেলী ঘোষ মুনমুন, ডাঃ ফারজানা আক্তার, ডাঃ মোস্তফা আল হোসাইন, ডাঃ হাসিবুল হাসান, ওসি অপারেশন মোঃ ইকবাল হোসেন, সিনিয়র স্টাফ নার্স কনক রোজারিও, প্রভা রানী দাস, সাবিনা ইয়াসমিন, চম্পা রানীসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভায় ডাঃ রেজওয়ানা রশিদ বলেন, আগামী ২৮ জুন সারা দেশের মতো কালীগঞ্জেও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১৯২টি অস্থায়ী টিকা কেন্দ্রে ৩৫ হাজার ৯শত ২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে ৪ দিনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬