ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১ মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, খেজুর কেজি ৩০ হাজার কালীগঞ্জে ক্যাফে শীতলক্ষ্যা ফুড পার্কের শুভ উদ্বোধন হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত

মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, খেজুর কেজি ৩০ হাজার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৪২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 17 বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে একটি ধর্মীয় অনুষ্ঠানে দ্বীনি প্রতিষ্ঠানের সহায়তায় মাত্র চারটি কমলা (এক হালি) নিলামে বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়! শুধু কমলা নয়, একই মাহফিলে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। ব্যতিক্রমি এই ঘটনাটি ঘটেছে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে।

বুধবার (৭ই অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাহফিলের শেষভাগে এ নিলাম পর্ব অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী প্রকাশ্যে মাদ্রাসার অনুদানের জন্য ফলগুলো নিলামে তুলেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরো ওয়াজ ও নিলাম পর্বটি সরাসরি সম্প্রচার(লাইভ)হচ্ছিল।

লাইভ চলাকালেই শুরু হয় দর হাঁকাহাঁকি। পাঁচ হাজার টাকা থেকে কমলার মূল্য ডাক শুরু হয়ে একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর হেঁকে চারটি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মালিক রুকন। পরে তার পক্ষে ছেলে আব্দুল আজিজ সালমান ফলগুলো গ্রহণ করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতির কথা চিন্তা করে প্রতি বছর আরও ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মাহফিলে অংশ নেওয়া শ্রোতারা জানান, চড়া দামে ফল কেনার মূল উদ্দেশ্য ফল খাওয়া নয়; বরং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি আর্থিক অবদান রাখা।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, দ্বীনি প্রতিষ্ঠানটি রক্ষায় শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ দিতে বিগত কয়েক বছর ধরেই মাহফিলে প্রতীকী ফল নিলামের আয়োজন করা হয়। এবারও প্রবাসী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের এমন অভূতপূর্ব সাড়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, খেজুর কেজি ৩০ হাজার

প্রকাশের সময় : ০৪:৪২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬