ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি

খন্দকার মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, কিছু কর্মকর্তা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য মধ্যস্বত্বভোগীদের সুযোগ করে দেন। আমার কাছেই অনেক অভিযোগ এসেছে যে অর্থের বিনিময়ে নামজারি করা হয় এবং সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়।

এখানে বিভিন্ন ইউনিয়নের নায়েবরা আছেন। আমি সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমি চাই, আগামী দিনে আপনারা সততার সঙ্গে এ এলাকার মানুষকে ভূমি সেবা প্রদান করবেন।

আমি একজন প্র্যাকটিসিং আইনজীবী হিসেবে জানি, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হন। অনেক সরকার ও অনেক সংসদ সদস্য এসেছেন, আমি নবীনগরকে ব্যতিক্রমধর্মী ও সেবাবান্ধব একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

এসময় তিনি আরো বলেন, নবীনগরে আমার কোনো ছেলে, মেয়ে বা আত্মীয়স্বজন নেই। কেউ যদি আমার নাম ব্যবহার করে কোনো ধরনের সুযোগ-সুবিধা নিতে চায়, তাহলে কোনো অবস্থাতেই তাকে প্রশ্রয় দেবেন না। প্রয়োজনে সরাসরি আমাকে ফোন করবেন। আমি চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুন্দর নবীনগর গড়ে উঠুক।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০৭:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬