ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

এ বছরই আলোর মুখ দেখবে তিস্তা : আশ্বাস প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৪৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 150 বার পড়া হয়েছে

বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

এ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, আমাদের কারিগরি কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। কীভাবে দ্রুততার সঙ্গে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে চলছে কাজ।

শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারীর বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্প এবং তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী তিস্তাপাড়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দীর্ঘদিনের জটিলতা নিরসনে পুনরায় বসে আলোচনার মাধ্যমে বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্পের সমাধানে কাজ করার আশ্বাস দেন। একই সঙ্গে রাজনৈতিক কারণে এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়েও আশ্বস্ত করেন।

পরে প্রতিমন্ত্রী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। সেখানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ভাঙনরোধে জিওব্যাগ ফেলার নির্দেশনা দেন।

এই নিউজটি শেয়ার করুন

এ বছরই আলোর মুখ দেখবে তিস্তা : আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশের সময় : ০৭:৪৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬