ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

“শারীরিক সম্পর্ক না থাকলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না: জয়া”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:৪২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪৭৮ বার পড়া হয়েছে
৯২

বিনোদন ডেস্ক || “শারীরিক সম্পর্ক না থাকলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না: জয়া”।

বলিউডের অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবার। এ পরিবারের নিয়ম-নিষ্ঠা সম্পর্কে সবাই অবগত। নাতি-নাতনিদের সঙ্গে দারুণ সম্পর্ক অমিতাভ-জয়ার। অনেক ভক্ত রয়েছেন যারা এই পরিবারকে ব্যক্তিগত জীবনে অনুসরণ করেন।

অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামে এই শোটি সঞ্চালনা করছেন নব্য নাভেলি নন্দা। তাতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন। এসময় তিনি জানান— নব্য যদি বিয়ের আগে সন্তানের মা হতে চায় তাতে আপত্তি নেই জয়ার।

এ অনুষ্ঠানে কথার বলার ফাঁকে নব্যকে পরামর্শ দিয়ে জয়া বচ্চন বলেন, ‘‘আমি মনে করি, তোমার একজন ভালো বন্ধু থাকা উচিত; যার সঙ্গে সবকিছু খোলামেলা আলোচনা করতে পারো। তুমি তাকে বলতে পারো—‘আমি সন্তান চাই, যার বাবা হবে তুমি। কারণ আমি তোমাকে পছন্দ করি। তা হলে চলো আমরা বিয়ে করে নিই, কারণ সমাজ তো এটাই চায়।’ পাশাপাশি আমি এটাও বলতে চাই, তুমি যদি বিয়ের আগেও সন্তানের মা হতে চাও, তাতেও আমার কোনো আপত্তি নেই।’’

অনুষ্ঠানে জয়া বলেন, আমার মুখে এমন কথা শুনে হয়তো অনেকে প্রশ্ন তুলবেন কিন্তু শারীরিক আকর্ষণ ও বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় যা করতে পারতাম না, এখনকার ছেলেমেয়েরা তা করছে, করবেই বা না কেন? শারীরিক সম্পর্ক না থাকলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের দুই সন্তান। কন্যা শ্বেতা বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। নিখিল নন্দার সঙ্গে ঘর বেঁধেছেন শ্বেতা বচ্চন। এ দম্পতির মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ‘আরা’ নামে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“শারীরিক সম্পর্ক না থাকলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না: জয়া”

প্রকাশের সময় : ০৫:৪২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২