ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

“কোহিলির হোটেল রুমের গোপন ভিডিও, ক্ষুব্ধ আনুশকা”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪০৩ বার পড়া হয়েছে
৯১

বিনোদন ডেস্ক || কোহিলির হোটেল রুমের গোপন ভিডিও, ক্ষুব্ধ আনুশকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। এ দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দারুণ ফর্মে রয়েছেন। সুপার টুয়েলভে প্রথম দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করে আনন্দে ভাসছেন। কিন্তু আকস্মিকভাবে অপ্রীতিকর এক ঘটনা তাকে হতাশ করেছে। কারণ কোনো এক ভক্ত তার হোটেল রুমে ঢুকে গোপনে ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে দারুণ চটেছেন বিরাট!

সোমবার (৩১ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন বিরাট। তাতে দেখা যায়, কেউ একজন বিরাটের হোটেল রুমে ঢুকে মোবাইল ফোন দিয়ে তার রুমের ভিডিও ধারণ করছেন। কোহলির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ভিডিওতে দেখা যায়।

এমন ঘটনায় ক্ষুব্ধ বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মা। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। তাতে এ অভিনেত্রী লিখেছেন— ‘আমারও এরকম কিছু ঘটনা আছে, যেখানে ভক্তরা কোনো প্রকার ক্ষমা কিংবা অনুশোচনা দেখায়নি। কিন্তু সত্যি এটি খুব খারাপ। এটি একজন মানুষকে অসম্মান করা এবং অপরাধ।’

প্রশ্ন ছুড়ে দিয়ে আনুশকা শর্মা লিখেন, ‘যে কেউ ভিডিওটি দেখে বলবে ‘সেলিব্রেটি হো’! এটাও জানা উচিত আপনিও এই সমস্যার অংশ। নিজেকে নিয়ন্ত্রণের অনুশীলন অন্যকে সহযোগিতা করে। এ ঘটনা যদি আপনার বেডরুমে ঘটতো?’

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“কোহিলির হোটেল রুমের গোপন ভিডিও, ক্ষুব্ধ আনুশকা”

প্রকাশের সময় : ০৬:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২