ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

আমরা জিতেছি: বুবলী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:২৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৩৯২ বার পড়া হয়েছে
৯৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ১৬তম ম্যাচে আফ্রিকার দেশটিকে ৩ রানে হারিয়েছে লাল-সবুজের টাইগাররা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখল বাংলাদেশ ক্রিকেট দল। আর বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান তাদের।

সুপার টুয়েলভের ম্যাচটিতে শুরু থেকেই ছিল নাটকীয়তা। ম্যাচ যখন শেষের দিকে সেই সময় শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। বোলিংয়ে আসেন মোসাদ্দেক। যদিও আগেরে তিন ওভারে ২৬ রান দেন তিনি। শেষ ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে ফেরেন ইভান্স। পরের বলে লেগ বাই থেকে চারের পর ক্রিজে এনে এনগ্রাভা ছয় হাঁকিয়ে আরও সহজ করে দেন।

এরপরের বলেই স্ট্যাম্পিং হন এনগ্রাভা। ফলে শেষ বলে ৫ রানের প্রয়োজন হয় জিম্বাবুয়ের। জয়ের লক্ষ্যে এগিয়ে এসে ব্যাট হাঁকিয়ে স্ট্যাম্পিং হন মুজারাবানি। আর এতেই উৎসবে মেতে উঠে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ে গ্যালারিতে থাকা টাইগারদের সমর্থকরাও মেতে উঠেন। এছাড়া বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকেন সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে। জয়ের এই উল্লাসে মেতে উঠতে বাদ থাকেননি দেশিয় তারকারাও।

টাইগারদের জয়ে মেতে উঠেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। দুপুর ১২টা ৫৫ মিনিটে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শেষ মুহূর্তে দম বন্ধ হয়ে আসছিল আমার। তবে অবশেষে জিতেছি আমরা। তোমাদের নিয়ে অনেক গর্বিত টাইগাররা।’

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

আমরা জিতেছি: বুবলী

প্রকাশের সময় : ০৭:২৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২