ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

৮ পুরুষের স্ত্রী, ১১ সন্তানের মা, তারপরও ভরছে না মন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / 542 বার পড়া হয়েছে

মজার খবর ডেস্ক || ৮ পুরুষের স্ত্রী, ১১ সন্তানের মা, তারপরও ভরছে না মন।

১১ সন্তানের মা তিনি। সন্তানদের অনেকেরই বাবা আলাদা। আর এ কথা স্বীকার করতেই সমালোচনার মুখে পড়তে হলো আমেরিকার টেনেসির এক নারীর। নাম তার ফি। পেশায় মডেল ও টিকটক তারকা সমাজমাধ্যমে জানিয়েছেন, ৮ আলাদা পুরুষের সন্তানের মা হয়েছেন তিনি। তবে সমালোচনায় খুব একটা কান দিতে নারাজ তিনি। জানালেন, আরো সন্তান চান।

সমাজমাধ্যমে ঐ নারী সম্প্রতি একটি ভিডিও আপলোড করেন। সেই ভিডিওতেই তিনি দাবি করেন আলাদা আলাদা পুরুষের সন্তানের মা হওয়ার বিস্তর সুবিধা। বলেন, ‘ধরুন আমার সন্তানদের যদি একজন বাবা থাকত, তবে তিনি চলে গেলেই পিতৃহীন হয়ে পড়ত সন্তানরা। কিন্তু ৮ জন বাবা থাকার সুবিধা হলো, যদি ৩ জন বাবা ছেড়ে চলেও যায় তবু ৫ জন বাবা থেকে যাবে।’ সন্তানদের নাম বা বয়স সংক্রান্ত কোনো তথ্য অবশ্য সমাজমাধ্যমে দেননি ফি।

তবে টিকটক তারকার এ হেন যুক্তি মানতে নারাজ তার অনুরাগীদেরই একাংশ। অনেকেই কটাক্ষ করেছেন বিষয়টি নিয়ে। ফি অবশ্য নিজের যুক্তিতে অটল। শুধু তাই নয়, মডেলের দাবি, এখনই থামতে চান না তিনি। আরো ১৯টি সন্তানের জন্ম দিতে চান। মোট ৩০ বার মা হওয়ার ইচ্ছে তার।

তার সাফ কথা, মা হতে চাওয়ার মধ্যে লজ্জার কিছুই নেই। মাঝে মধ্যেই বিভিন্ন পুরুষকে ভালো লেগে যায় তার। বহু পুরুষের সন্তানের জন্ম দিলেও প্রায় সবার সঙ্গেই অতি সুসম্পর্ক রয়েছে। বিভিন্ন সমাজমাধ্যমে তাদের সঙ্গে ছবি প্রকাশ করতেও দেখা যায় তাকে।

এই নিউজটি শেয়ার করুন

৮ পুরুষের স্ত্রী, ১১ সন্তানের মা, তারপরও ভরছে না মন

প্রকাশের সময় : ০৭:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২