কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ
- প্রকাশের সময় : ০৪:০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 5 বার পড়া হয়েছে
“রুপালি মৎস্য হবে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে কালীগঞ্জের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের যথাযথ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা তথ্য আপা ছোয়া তামান্না সহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

























