ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩ কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা কালীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু সাভারে নাকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পলাতক চিকিৎসক-নার্স রংপুরে ইয়াবার গোপন মজুত, গ্রেপ্তার মা; ছেলের খোঁজ নেই বিড়ির বাজার নিয়ে বিরোধ, গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ঘোড়াশালে উদ্ধার হওয়া বৃদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত নবীনগরে মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্ভোদন

প্রবাস জীবন ফেলে কৃষিতে সফল আনসার মিয়া; শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 140 বার পড়া হয়েছে

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ১ যুগ পূর্তিতে (১২ বছর) এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে কৃষি খাতে বিশেষ অবদানের জন্য ‘শ্রেষ্ঠ কৃষক’ হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে বিশিষ্ট কৃষি উদ্যোক্তা আনসার মিয়াকে।

বুধবার (১২ই আগস্ট) শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবর্ধিত কৃষক আনসার মিয়া মৌলভীবাজার সদর ৪ নং আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের বাসিন্দা। একসময় পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

তবে প্রবাস জীবনের প্রতিকূলতা ও আশানুরূপ সুযোগ-সুবিধা না পাওয়ায় তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।দেশে ফিরে হতাশ না হয়ে নিজের মাত্র ১২ শতক জমিকে সম্বল করে শুরু করেন সমন্বিত কৃষি খামার। অদম্য পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের ওপর ভর করে মাত্র ২ বছরে ভাগ্যে বদলে তার জীবনের সৎ একনিষ্ঠ পরিশ্রমেই আজ দিন পাল্টে গেছে।

বর্তমানে তার খামারে বিভিন্ন প্রকার শাকসবজির পাশাপাশি রয়েছে গরু-ছাগল এবং হাঁস-মুরগি। প্রবাসের অনিশ্চয়তা জয় করে বর্তমানে তার জীবনযাত্রায় একজন সফল ও স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত এলাকাজুড়ে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

প্রবাস জীবন ফেলে কৃষিতে সফল আনসার মিয়া; শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা

প্রকাশের সময় : ১০:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬