ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষবারের মতো স্বামীকে দেখে অশ্রুসিক্ত দীপু মনি ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুড়িয়ে দেওয়ার ২ জন্য গ্রেফতার   ঢালে উঠতে ব্যর্থ ‘পিংক বাস’, শেষ পর্যন্ত পুরুষ চালকের সহায়তা ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পোড়া অবস্হায় নারীর মরদেহ উদ্ধার  ভাঙ্গুড়ায় অটোবোরাকের ধাক্কায় কৃষক নিহত ভুয়া এনএসআই পরিচয়ে প্রেমের সম্পর্ক, টাকা আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগ শ্রীনগরে দিনদুপুরে ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতাও থাকবে কালীগঞ্জের জামালপুর কলেজে এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালী সেনবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেষবারের মতো স্বামীকে দেখে অশ্রুসিক্ত দীপু মনি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

মৃত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। সকাল সোয়া ৯টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।

বাসায় পৌঁছে প্রিজন ভ্যানে থাকা স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। এ সময় স্বজনদের মধ্যেও নেমে আসে শোকের আবহ।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানান, কলাবাগানের এই বাসাতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে মরদেহটি গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন ডা. দীপু মনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শেষবারের মতো স্বামীকে দেখে অশ্রুসিক্ত দীপু মনি

প্রকাশের সময় : ০৪:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬