ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

“হ্যালোইনে ‘হার্লি কুইন’ সাজে ক্যাটরিনা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:০০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 567 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক || হ্যালোইনে ‘হার্লি কুইন’ সাজে ক্যাটরিনা।

সামনেই মুক্তি পাচ্ছে ক্যাটরিনার নতুন সিনেমা ‘ফোন ভূত’। সেটির প্রচারে ভীষণ ব্যস্ত নায়িকা। এর ফাঁকেই সময় বের করে হ্যালোইনের জন্য নিজেকে সাজালেন তিনি। পরনে গোলাপি টি-শার্ট, কালো স্ট্রাইপড ডেনিম শর্ট, স্বচ্ছ জ্যাকেটে ক্যাটরিনাকে দেখে চেনা দায়। হার্লি কুইনের মতোই— চুল রাঙিয়েছেন লাল-নীল রঙে, চোখেও সেই রঙের শ্যাডো আর গলায় বেশ কয়েকটি নেকলেস। হাতে একটি লাঠি।

প্রতি বছর অক্টোবর মাসের শেষ দিনে মৃ.তদের স্মরণে পালিত হয় হ্যালোইন। এখন ভারতীয়রাও এই উৎসব পালন করেন। প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মাদের উৎসর্গ করেই এই সেলিব্রেশন।

এদিন মারগোট রবি-র ‘হার্লি কুইন’ চরিত্রটি ফুটিয়ে তোলেন ক্যাটরিনা। ‘দ্য সুইসাইড স্কোয়াড’ সিনেমার এই জনপ্রিয় চরিত্রের আদলে সেজে অনুরাগীদের সঙ্গে হ্যালোইনের আনন্দ ভাগ করে নিলেন তিনি। অভিনেত্রীর এই রূপ দেখে নেটপাড়ায় প্রশংসার বন্যা। একজন লেখেন, ‘আমার দেখা সেরা হার্লি কুইন’। অপর একজন লেখেন, “হার্লি কুইন’ তো ক্যাটরিনা। এবার ‘জোকার’ হিসাবে ভিকিকে দেখবার অপেক্ষা”।

ডিসি কমিকসের কুখ্যাত জোকারের সাইডকিক হিসেবে বিশেষভাবে সুপরিচিত হার্লি কুইন। ২০১৬ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’ ছাড়া অন্যকোনো মোশন পিকচারে আগে হার্লি কুইনের দেখা মেলেনি। তবে টিভির পর্দায় মিয়া সারা হার্লি কুইন হিসেবে ধরা দিয়েছেন।

প্রসঙ্গত, ‘ফোন ভূত’-এ সুন্দরী ভূতের চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। পরিচালক অমর কৌশিকের এই সিনেমাতে ক্যাটের সহ-অভিনেতা হিসাবে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এই নিউজটি শেয়ার করুন

“হ্যালোইনে ‘হার্লি কুইন’ সাজে ক্যাটরিনা”

প্রকাশের সময় : ০৬:০০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২