ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সঙ্গীর চেয়ে খাবারই প্রিয়? শুধু খেতে ডেটে যান ৩০ শতাংশ মার্কিনি একা পেয়ে যুবকের শরীরে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা, এরপর… পুরোনো দিনের স্টাইলে নতুন লুক, আশির দশকের ফ্যাশনে এমপি জসিম ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ, রাজপথে নামার ঘোষণা জামায়াতের একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে আলোচনায় ডলি বেগম লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব নয়, প্রধানমন্ত্রীর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘৮০-এর দশকের লুক’, আপনিও তৈরি করবেন যেভাবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের ‘ফাঁদে’ পড়ে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, জানাজানি হতেই… যুবককে অপহরণ করে ভিডিও ধারণ, পরিবারের কাছে লাখ টাকা দাবি; গ্রেপ্তার ৩ কিশোরীর কোমরে শিকল বেঁধে প্রকাশ্যে নির্যাতন, সিলেটে আটক ৩

সঙ্গীর চেয়ে খাবারই প্রিয়? শুধু খেতে ডেটে যান ৩০ শতাংশ মার্কিনি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 17 বার পড়া হয়েছে

ডেটে যাওয়ার অন্যতম আকর্ষণ হতে পারে একসঙ্গে খাওয়া-দাওয়া। তবে অনেকের কাছে সেই খাবারই হয়ে উঠছে ডেটে যাওয়ার মূল কারণ। বিনা খরচে খাবার বা পানীয় পাওয়ার আশায় ডেটে যাওয়ার এই প্রবণতাকেই বলা হচ্ছে ‘ফুডি কল’। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি মূলত ফ্রি খাবার বা পানীয় পাওয়ার আশায় ডেটের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ডেটিংঅ্যাডভাইস পরিচালিত ১ হাজার ১৬ জন মার্কিন প্রাপ্তবয়স্কের ওপর করা জরিপে ৩০ শতাংশ জানিয়েছেন, তারা মূলত বিনা মূল্যের খাবার বা পানীয়ের জন্য ডেটের প্রস্তাব গ্রহণ করেন।

সাম্প্রতিক জরিপে নারীদের মধ্যে এমন আচরণের হার পুরুষদের তুলনায় কিছুটা বেশি। নারীদের ৩২ শতাংশ এবং পুরুষদের ২৬ শতাংশ জানিয়েছেন, তারা মূলত খাবার বা পানীয়ের জন্য ডেট গ্রহণ করেছেন। তবে গবেষকরা বলছেন, ডেট গ্রহণের সময় ওই ব্যক্তির প্রতি তাদের কোনো রোমান্টিক আগ্রহ ছিল কি না, জরিপের ফলাফল থেকে তা নিশ্চিতভাবে বলা যায় না।

জরিপে জেন জি ও তরুণ মিলেনিয়ালদের মধ্যে ‘ফুডি কর’-এর হার সবচেয়ে বেশি। এই দুই প্রজন্মের ৩২ শতাংশ জানিয়েছেন, তারা মূলত খাবার বা পানীয়ের জন্য ডেটের প্রস্তাব গ্রহণ করেছেন।ডেটিংয়ের সঙ্গে খাবারের সম্পর্ক নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে বাইরে খাওয়া ও ডেটে যাওয়ার খরচ বেড়ে যাওয়ায় ‘ফুডি কল’ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জরিপে অংশ নেওয়া অর্ধেক মানুষ জানিয়েছেন, ব্যয় বেড়ে যাওয়ার কারণে তারা আগের তুলনায় কম ডেটে যাচ্ছেন অথবা কম খরচের খাবার বেছে নিচ্ছেন।

রেস্তোরাঁয় খাবারের দামও বাড়ছে। আর এই বাড়তি ব্যয় তরুণদের জন্য বিশেষভাবে চাপ তৈরি করছে। বিএমওর জরিপে জেন জির ৫০ শতাংশ এবং মিলেনিয়ালদের ৪০ শতাংশ জানিয়েছেন, ডেটিংয়ের খরচ তাদের আর্থিক লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে বিখ্যাত ডেটিং কোচ ভ্যাল বাস্তিয়েনের একটি গভীর পর্যবেক্ষণ রয়েছে। তিনি মনে করেন, ডেটিংয়ের সময় কোনো সুস্বাদু খাবার বা চমৎকার অভিজ্ঞতা সত্যিই রোমান্টিক অনুভূতির পরিপূরক হচ্ছে নাকি সেটাই সেই আগ্রহের জায়গাটি পুরোপুরি দখল করে নিচ্ছে, তা বুঝতে হবে। আসল জটিলতা তৈরি হয় তখনই, যখন সঙ্গীর প্রতি প্রকৃত আকর্ষণের জায়গাটিতে স্বার্থপর আকাঙ্ক্ষা এসে ভর করে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সঙ্গীর চেয়ে খাবারই প্রিয়? শুধু খেতে ডেটে যান ৩০ শতাংশ মার্কিনি

প্রকাশের সময় : ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬