ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

“‘আবার বিবাহ অভিযান’-এ নুসরাত ফারিয়া”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:১৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 457 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক || ‘আবার বিবাহ অভিযান’-এ নুসরাত ফারিয়া।

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ওপার বাংলায়ও রয়েছে তার পরিচিতি। নায়িকার বাগদান সম্পন্ন হলেও এখনো বিয়ের কোন খবর নেই। তবে তাতে কোন মাথাব্যাথাও নেই তার। কাজ করে চলেছেন আপন মনে। আর তারই ধারাবাহিকতায় ‘আবার বিবাহ অভিযান’ নামের নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

নুসরাত ফারিয়া তার ফেসবুকে ‘আবার বিবাহ অভিযান’ নামের সিনেমার পোস্টার প্রকাশ করেছেন। সিনেমাটির প্রথম কিস্তি নির্মাণ করেছিলেন বিরশা দাশগুপ্ত। ‘আবার বিবাহ অভিযান’ নির্মাণের দায়িত্বে থাকছেন সৌমিক হালদার। এই সিনেমার মাধ্যমেই চিত্রগাহক থেকে নির্মাতা হতে যাচ্ছেন তিনি। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে থাকছেন অঙ্কুশ। বাকি অভিনয়শিল্পীরা সব একই থাকছেন।

জানা গেছে, নভেম্বরে শুরু হবে ‘আবার বিবাহ অভিযান’-এর দৃশ্যধারণের কাজ। সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হবে থাইল্যান্ডে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবাহ অভিযান’ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। সম্প্রতি ঢালিউডে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

এই নিউজটি শেয়ার করুন

“‘আবার বিবাহ অভিযান’-এ নুসরাত ফারিয়া”

প্রকাশের সময় : ০৭:১৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২