ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওয়াদা থেকে সরে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির নাম-ঠিকানা বদলে ৯৩ পরিচয়, ধরা পড়লেন নেত্রকোনার রবিউল শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী ‎লং মার্চের সমর্থনে গঙ্গাচড়ায় মিছিল, উঠল নানা দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসাই যথেষ্ট নয়, ‘ইনভেস্ট’ করতে হয়: বর্ষা শেখ হাসিনা ফিরলে ‘কিছু হবে না’—মন্তব্যের পর সরানো হলো সেই ওসিকে সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান  সহকর্মী যত কাছেরই হোক, এই কথাগুলো ভুলেও শেয়ার করবেন না

ওয়াদা থেকে সরে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৩৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 5 বার পড়া হয়েছে

দেশবাসীকে দেওয়া ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেছেন, বিএনপি গণভোটের জন্য আহ্বান জানালো, কিন্তু তারা মানবে না। জুলাই চার্টার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে কিছুই করবে না।

তিনি আরও বলেন, দুদক, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন স্বাধীন হবে। এখন দেখা যায় ইলেকশন কমিশনে দলীয় কর্মীকে বহু আগে বিদায় নেওয়া লোককে এডিশনাল সেক্রেটারির দায়িত্ব দিয়ে বসানো হয়েছে।

ডা.. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা খর্ব করার কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা প্রবাসীদের প্রতি জুলুম হবে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবারের মতো অচলাবস্থা তৈরি না হয়, সে জন্য শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে হবে। বিরোধী দল ক্ষমতার নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় ও জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলব আমরা।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মুখ বন্ধ করার উদ্দেশ্যে কোনো আইন করা হলে তা মেনে নেওয়া হবে না।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ওয়াদা থেকে সরে সরকার উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির

প্রকাশের সময় : ০৯:৩৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬