ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কঠোর হচ্ছে ঢাকা, প্রধান সড়কে নিষেধাজ্ঞা টাকা-সোনা নিয়ে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর অভিযোগে নতুন মোড় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক চিকিৎসায় অবহেলায় মৃত্যু’—মানিকগঞ্জে স্বজনদের অভিযোগ চিকিৎসা নিতে এসে নিথর দেহে ফিরলেন শিক্ষিকা, স্বামীর চোখে সেই ভয়াবহ মুহূর্ত আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দরে, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই

ইমরান-পড়শীর ‘দ্বিতীয় জীবন’

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:২২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 415 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক  ||  ইমরান-পড়শীর ‘দ্বিতীয় জীবন’।

এই সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও পড়শী। দু’জনই চ্যানেল আইয়ের সংগীত প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। ২০০৮ সালে ইমরান ‘সেরাকণ্ঠ’ আর ২০০৯ সালে পড়শী ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন।

২০১২ সালে তারা প্রথমবারের মতো জুটি বেঁধে কণ্ঠ দেন ‘জনম জনম’ শিরোনামের গানে। সে গানটির তুমুল জনপ্রিয়তার পর ‘জয় হবেই হবে’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘এক দেখায়’ প্রভৃতি গানে কণ্ঠ দেন তারা। সেগুলোও শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণ করেন।

এবার নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন ইমরান ও পড়শী। শিরোনাম ‘দ্বিতীয় জীবন’। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এরইমধ্যে এটির শুটিংয়ে অংশ নিয়েছেন ইমরান-পড়শী। সৈকত রেজার পরিচালনায় এই ভিডিও আলাদাভাবেই উপস্থাপন করা হয়েছে দুই শিল্পীকে।

গানটি নিয়ে ইমরান বলেন, ‘আমার ও পড়শীর দ্বৈত গান এর আগেও শ্রোতা-দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এবারের গানটির কথা-সুরেও ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। ভিডিওটি করা হয়েছে আলাদা আয়োজনে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।’

পড়শী বলেন, ‘গানটি খুব ভালো হয়েছে। বেশ আশাবাদী। ইমরান ভাইয়া ও আমার গান নিয়ে আলাদা একটি প্রত্যাশা থাকে সবার। সেই প্রত্যাশা পূরণ হবে এ গানের মাধ্যমে।’

শিগগিরই ইউটিউবে সিএমভির চ্যানেলে ‘দ্বিতীয় জীবন’ গানচিত্রটি উন্মুক্ত করা হবে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ইমরান-পড়শীর ‘দ্বিতীয় জীবন’

প্রকাশের সময় : ০৯:২২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২