ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

“বাংলাদেশ দলকে যথেষ্ট সম্মান করি: দ্রাবিড়”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 433 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশ দলকে যথেষ্ট সম্মান করি: দ্রাবিড়|

আগামীকাল বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দুদলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে দুদলের সেমিফাইনাল ভাগ্য।

এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন, ভারত ফেবারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেবারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আর সেরাটা দিতে পারলে আমরা অঘটন ঘটাতে পারব।

এদিকে বাংলাদেশের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও, বাংলাদেশ দল নিয়ে প্রশ্ন করার সময় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টাইগারদের যে রেকর্ড (১১ ম্যাচে মাত্র ১ জয়), সেটিও মনে করিয়ে দেন প্রশ্নকর্তা।

তবে দ্রাবিড় বাংলাদেশকে ছোট করতে চাইলেন না। তিনি বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল, তাই তাদের যথেষ্ট সমীহ করি আমরা। টি-টোয়েন্টি ফরম্যাট এমনই, যেখানে আগে থেকে কিছু বলা যায় না। দুটো শট এদিকে ওদিকে চলে গেলেই জয় ও পরাজয়ের মধ্যে ফারাক হয়ে যেতে পারে।’

ভারতের হেড কোচ যোগ করেন, ‘চলতি বিশ্বকাপেই এমন অনেক ম্যাচ হয়েছে, যেখানে অঘটন ঘটেছে। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচই দেখুন। অস্ট্রেলিয়ার উইকেট ও কন্ডিশনও বিভিন্ন দলের মধ্যে পার্থক্য ঘুচিয়ে দেওয়ার বড় কারণ। তাই যেভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য পরিকল্পনা করা হয়েছিল, বাংলাদেশ ম্যাচের জন্যও তেমনটাই করা হবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘এটা আগে থেকে ভেবে লাভ নেই। যেমন যা হবে, সেই অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে হবে।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বাংলাদেশ দলকে যথেষ্ট সম্মান করি: দ্রাবিড়”

প্রকাশের সময় : ১২:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২