ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী,কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য! শিক্ষার্থীদের সাফল্যে প্রগতি ব্যায়ামাগারের সংবর্ধনা সৎ বাবার বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতি ভেস্তে, ট্রাক থেকে আটক ২ এডহক কমিটি নিয়ে পাগলাপীর স্কুলে অসন্তোষ মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা নেপালে বন্যার ভয়াবহতা বাড়ছেই, মৃত ৩৩২ মাননীয় মন্ত্রী ডঃ মঈন খানের পলাশ সফর পিতা-মাতার কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড, জরিমানা ৫০,৩০০ টাকা

মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

মোঃ বাবলু , সিনিয়র রিপোর্টার
মোঃ বাবলু , সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

মালয়েশিয়ার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত অভিবাসনবিরোধী অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

২৫ আগস্ট থেকে ২৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত দেশের আটটি নির্মাণস্থলে পরিচালিত ‘অপস সাসার’ অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানটিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় মাদকবিরোধী সংস্থা এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মোট ৪১৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। ওইসব এলাকায় অভবাসীদের উপস্থিতি ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করা এবং কোনো ধরনের আইন বা বিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা শনাক্ত করাই অভিযানের মূল উদ্দেশ্য।

অভিযানে মোট ৬৭৮ জনকে যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অপরাধে ৫২৮ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৫০ জন পুরুষ এবং ৭৯ জন নারী বলে জানানো হয়েছে।

আটকদের মধ্যে ১১৯ জন ইন্দোনেশিয়ার, ২৪৫ জন বাংলাদেশের, ২৩ জন ভারতের, ১০০ জন মিয়ানমারের, ৪ জন নেপালের এবং অন্যান্য দেশের ৩৭ জন নাগরিক রয়েছেন।

অভিযানে যেসব অনিয়ম শনাক্ত হয়েছে তার মধ্যে রয়েছে পরিচয়পত্র বা বৈধ নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহার এবং অভিবাসন আইনের আওতাধীন অন্যান্য অপরাধ।

আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক

প্রকাশের সময় : ০৯:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬