ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

নেপালে বন্যার ভয়াবহতা বাড়ছেই, মৃত ৩৩২

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 90 বার পড়া হয়েছে

নেপালে বুধবারের (২৬ আগস্ট) ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল পর্যন্ত দেশটির আট জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নেপালি পুলিশের মুখপাত্র আভি নারায়ণ কাফলে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিট মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছেন। এর আগে ২৮৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়—১২১টি। নওয়ালপরাসি ইস্টে ৭৪টি, ধাদিং ও গোরখায় ২৯টি করে, নুয়াকোটে ২৮টি, তানাহুনে ১৯টি, রাসুয়ায় ১৭টি এবং নওয়ালপরাসি ওয়েস্টে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যাকবলিত জেলাগুলোতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। নতুন করে বন্যার ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

নিখোঁজদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গেও কাজ করছে নিরাপত্তা সংস্থাগুলো। পাশাপাশি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কারের কাজও চলছে।

বন্যার পানির স্রোত প্রথমে রাসুয়া ও আশপাশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে ত্রিশূলী ও নারায়ণী নদী ব্যবস্থার নিম্নাঞ্চলে প্রবাহিত হয়ে বিভিন্ন জনবসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর ক্ষতি করে।

নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যার ভয়াবহতা বাড়ছেই, মৃত ৩৩২

প্রকাশের সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬