ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ লাখ টাকার লোভে রাশিয়ার যুদ্ধে, প্রাণ গেল কুমিল্লার তরুণের! আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন  শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. বেলাবতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবী দুর্গার সাজে পরীমণি, নজর কাড়ল রূপ চলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন! বেতগাড়ীর দুর্গোৎসবে ১৮ মণ্ডপে লিপ্টনের আর্থিক সহায়তা

৩০ লাখ টাকার লোভে রাশিয়ার যুদ্ধে, প্রাণ গেল কুমিল্লার তরুণের!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 3 বার পড়া হয়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা এক বন্ধুর মাধ্যমে সাগরের মৃত্যুর খবর পায় তার পরিবার। এতে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে।

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিম্নবিত্ত পরিবারের আর্থিক সহায়তায় কিশোর বয়স থেকেই উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালাতেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে আয় করতেন প্রায় ৭০ হাজার টাকা।

পরে সেখানে এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় তার। পরিবারের অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান ওই ব্যক্তি। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাকে জানিয়েছিলেন। তখন তিনি নিষেধ করেছিলেন। তার অভিযোগ, দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করেছেন। শনিবার সাগরের এক বন্ধু তার মৃত্যুর খবর দেন।

সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সঙ্গে কথা বলতে পারেননি। এখন শুনছেন, তার ছেলে আর বেঁচে নেই।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

৩০ লাখ টাকার লোভে রাশিয়ার যুদ্ধে, প্রাণ গেল কুমিল্লার তরুণের!

প্রকাশের সময় : ০৮:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬