বেতগাড়ীর দুর্গোৎসবে ১৮ মণ্ডপে লিপ্টনের আর্থিক সহায়তা
- প্রকাশের সময় : ০৩:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 13 বার পড়া হয়েছে
দুর্গোৎসবের আয়োজনে আর্থিক সহায়তা দিয়ে বেতগাড়ী ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপের পাশে দাঁড়ালেন সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার এ ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা ঘিরে তাঁর এ উদ্যোগে গুরুত্ব পেয়েছে উৎসবের আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার আয়োজক, ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে কামরুজ্জামান লিপ্টন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে, সে জন্য সবাইকে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় বেতগাড়ীকে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক, ভক্তবৃন্দ ও স্থানীয় মানুষের প্রতি শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

























