ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল. বেলাবতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবী দুর্গার সাজে পরীমণি, নজর কাড়ল রূপ চলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন! বেতগাড়ীর দুর্গোৎসবে ১৮ মণ্ডপে লিপ্টনের আর্থিক সহায়তা গঙ্গাচড়ায় ১৯ পূজামণ্ডপে চেয়ারম্যান দুলুর অনুদান চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন  সাবেক এমপি সামসুজ্জোহা খান  কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা, অবৈধ স্থাপনার সংযোগ বিচ্ছিন্ন

চলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 5 বার পড়া হয়েছে

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙর’ বাসের অর্ধেক পুড়ে গেছে। এ সময় বাসটির ভেতরের আসনগুলোও পুড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙর’ বাসটি নরসিংদী রুটে চলাচল করে। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার বাসটি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি গ্যারেজে পাঠানো হয়। সেখানে গ্যারেজের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বিশ্ববিদ্যালয়ের বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ ও আসনগুলো মেরামত করে বাসটিকে পুনরায় ব্যবহারের উপযোগী করতে হবে। এতে বাসটির নিয়মিত চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় মেরামতের জন্য বাসটি গ্যারেজে পাঠানো হয়েছে। সকালে গ্যারেজের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে জানিয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

চলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন!

প্রকাশের সময় : ০৩:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬