ঢাকা
,
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩
কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা
কালীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
সাভারে নাকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পলাতক চিকিৎসক-নার্স
রংপুরে ইয়াবার গোপন মজুত, গ্রেপ্তার মা; ছেলের খোঁজ নেই
বিড়ির বাজার নিয়ে বিরোধ, গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর
ঘোড়াশালে উদ্ধার হওয়া বৃদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
নবীনগরে মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্ভোদন
ধামইরহাটে হালিমার হত্যাকান্ডের ৪ আসামি গ্রেফতার
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল যমজ দুই ভাইয়ের
কালীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময় : ০৪:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 8 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দ্বীন ইসলাম ওরফে হামজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামজা ওই গ্রামের মাশরাফিল ওরফে সোহানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় হামজা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগস :





















