কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা
- প্রকাশের সময় : ০৪:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 8 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুক্তারপুরের আউয়ালের মোড় এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আলিফ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডা. মেহেদী হাসান আলতাফ। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে কর্মরত রয়েছেন।
দিনব্যাপী এ আয়োজনে এলাকার প্রায় শতাধিক দরিদ্র, অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।
স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের মানবিক কার্যক্রম এলাকার মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আলিফ ফাউন্ডেশন ও আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা বিস্তারের একটি প্রশংসনীয় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।





















