ঢাকা
,
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩
কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা
কালীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
সাভারে নাকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পলাতক চিকিৎসক-নার্স
রংপুরে ইয়াবার গোপন মজুত, গ্রেপ্তার মা; ছেলের খোঁজ নেই
বিড়ির বাজার নিয়ে বিরোধ, গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর
ঘোড়াশালে উদ্ধার হওয়া বৃদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত
নবীনগরে মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্ভোদন
ধামইরহাটে হালিমার হত্যাকান্ডের ৪ আসামি গ্রেফতার
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল যমজ দুই ভাইয়ের
কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময় : ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 3 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর এলাকার কমল শেখের ছেলে মো. আহাদ (২১), মৃত ইসলামের ছেলে মো. শামীম (৪২) ও মৃত আনছার আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৪৫)। পলাতক আসামি হলেন আনসুর আলীর ছেলে শফিকুল (৩০)।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদীর স্বামী প্রায় ছয় বছর আগে মারা গেছেন। তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এবং তিনি স্বামীর বাড়িতে থাকেন। বাদী ও তাঁর আরেক মেয়ে একটি কোম্পানিতে চাকরি করেন। এ কারণে ভুক্তভোগী শিশুটি দিনের বেশির ভাগ সময় বাড়িতে একা থাকত।
এজাহারে অভিযোগ করা হয়, প্রায় পাঁচ মাস আগে, চলতি বছরের মে মাসের কোনো একদিন সন্ধ্যা ৭টার দিকে আহাদ শিশুটিকে ফুসলিয়ে ও ভয় দেখিয়ে মোক্তারপুরে তাঁদের পুরোনো বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
পরে শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে শামীম, নজরুল ইসলাম ও শফিকুল বিভিন্ন সময়ে তাকে হত্যার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি বিষয়টি বুঝতে পেরে আহাদ ওষুধ এনে দিলে শিশুটি তা সেবন করে বলে এজাহারে উল্লেখ রয়েছে। এরপর বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে শিশুটি পেটে তীব্র ব্যথা অনুভব করে এবং তার গর্ভপাত হয়।
পরে মায়ের জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার বিস্তারিত জানায়। এজাহার অনুযায়ী, গর্ভপাতের পর শিশুটির মা মৃত ভ্রূণটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দেখান এবং পরে তা একটি পলিথিনে মুড়িয়ে ঘরে রাখেন।
এরপর শিশুটিকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর রাতভর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :





















