ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে

বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 0 বার পড়া হয়েছে

বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠক সম্মাননা পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি ও ফটোসাংবাদিক আসাদুজ্জামান। সংগঠনটির গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে সাংগঠনিক কার্যক্রমে অবদান ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
‎
‎গত বুধবার (২১ অক্টোবর) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিতপুরে অবস্থিত শখের পল্লী বিনোদন পার্কের হীরাঝিল কনভেনশন সেন্টারে আয়োজিত বসুন্ধরা শুভ সংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
‎
‎বসুন্ধরা শুভ সংঘের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন সাংবাদিক আসাদুজ্জামানের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
‎
‎বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন। বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালের কণ্ঠের সহসম্পাদক জাকারিয়া জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
‎
‎এতে আরও বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘের আদমদীঘি উপজেলা কমিটির উপদেষ্টা ও শখের পল্লী পার্কের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম এবং দৈনিক সমকালের উত্তরাঞ্চলীয় প্রধান লিমন বাসার।
‎
‎সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার তিন শতাধিক সংগঠক অংশ নেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সংগঠকদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
‎
‎উল্লেখ্য, আসাদুজ্জামান ২০১৬ সাল থেকে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পত্রিকা দৈনিক কালের কণ্ঠে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বসুন্ধরা গ্রুপের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই নিউজটি শেয়ার করুন

বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান

প্রকাশের সময় : ০৩:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬