ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন রংপুর স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা, ইউনিয়নে ইউনিয়নে খেলার মাঠ কোথাও ওয়ার্ড, কোথাও পুরো ইউনিয়ন—গঙ্গাচড়ায় লটারি নিয়ে বিতর্ক সরকারি প্রকল্পেও বৈষম্য, নিয়োগ পেলেন না চরাঞ্চলের দরিদ্র নারীরা ‎ভুয়া নিয়োগ, সাজানো পরীক্ষা, জাল নিয়োগপত্র—অবশেষে গ্রেপ্তার প্রধান আসামি ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, গণস্বাক্ষর নিয়ে মাঠে নির্বাচন কর্মকর্তারা বেতগাড়ীতে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান চুরির অভিযোগে পিটুনিতে দুজনের মৃত্যু, মামলা করল পুলিশ সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে গঙ্গাচড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা প্রযুক্তির অগ্রগতি যেন বেকারত্বের কারণ না হয়: রাষ্ট্রপতি

চুরির অভিযোগে পিটুনিতে দুজনের মৃত্যু, মামলা করল পুলিশ

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
‎
‎রবিবার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা রেজাউল (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ি থেকে অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে তাঁদের ধাওয়া করা হয়। পরে অটোরিকশা ফেলে ধানক্ষেতে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সোহেল ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।
‎
‎এ ঘটনায় রবিবার বিকেলে গঙ্গাচড়া মডেল থানায় গ্রাম পুলিশ লেবু মিয়া বাদী হয়ে ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।
‎

এই নিউজটি শেয়ার করুন

চুরির অভিযোগে পিটুনিতে দুজনের মৃত্যু, মামলা করল পুলিশ

প্রকাশের সময় : ০৭:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬