ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন রংপুর স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা, ইউনিয়নে ইউনিয়নে খেলার মাঠ কোথাও ওয়ার্ড, কোথাও পুরো ইউনিয়ন—গঙ্গাচড়ায় লটারি নিয়ে বিতর্ক সরকারি প্রকল্পেও বৈষম্য, নিয়োগ পেলেন না চরাঞ্চলের দরিদ্র নারীরা ‎ভুয়া নিয়োগ, সাজানো পরীক্ষা, জাল নিয়োগপত্র—অবশেষে গ্রেপ্তার প্রধান আসামি ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, গণস্বাক্ষর নিয়ে মাঠে নির্বাচন কর্মকর্তারা বেতগাড়ীতে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান চুরির অভিযোগে পিটুনিতে দুজনের মৃত্যু, মামলা করল পুলিশ সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে গঙ্গাচড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা প্রযুক্তির অগ্রগতি যেন বেকারত্বের কারণ না হয়: রাষ্ট্রপতি

বেতগাড়ীতে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 2 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেতগাড়ী ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির গঙ্গাচড়া উপজেলা শাখার আহ্বায়ক সাজু আহমেদ লাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব শাহিনুর ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জীবন মিয়া।
‎
‎উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছামিউল ইসলাম শুভর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বেতগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোখলেছার রহমান। এতে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বুলুসহ কমিটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সাজু আহমেদ লাল বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
‎
‎বিশেষ অতিথি শাহিনুর ইসলাম বলেন, দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে দলের কার্যক্রম এগিয়ে নিতে হবে।
‎
‎সভাপতির বক্তব্যে মোখলেছার রহমান বলেন, বেতগাড়ী ইউনিয়ন কমিটিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
‎
‎সভায় ইউনিয়ন কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এই নিউজটি শেয়ার করুন

বেতগাড়ীতে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

প্রকাশের সময় : ০৭:০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬