ঢাকা
,
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে শুক্রবারে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার , শনিবারে আরো একজনের মরদেহ উদ্ধার
কালীগঞ্জে জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের আলোচনা
চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ
অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব
কালীগঞ্জে জুয়া ও মাদকের বিরুদ্ধে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময় : ০৭:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 6 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে জুয়া ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাতেন মোড়লের বাড়ির জামে মসজিদ-সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আফতাব উদ্দিন মোড়ল এর সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আমজাদ শেখ। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, রমজান শেখ, আলমগীর মাস্টার, মাহফুজ খান, আলমগীর মোড়ল, বাদল মোড়ল, জুম্মন শেখ সহ স্থানীয় অসংখ্য মুসল্লি। কর্মসূচিতে বক্তারা বলেন, জামালপুর নদীর পাড়সংলগ্ন এলাকায় প্রতিদিন বিকেলে জুয়ার আসর বসে। তাঁদের দাবি, এসব জুয়ার আসর থেকেই মাদকের বিস্তার ঘটছে। যুবসমাজকে রক্ষা করতে হলে জুয়ার আসর বন্ধ করা জরুরি। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
ট্যাগস :
























