ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন দায়িত্বে শিবা শানু, পেলেন অতিরিক্ত সচিবের মর্যাদা শৈশবেই যৌন হয়রানির শিকার, এতদিন পর মুখ খুললেন অভিনেত্রী মাদরাসার থাপ্পড়কাণ্ড গড়াল হাইকোর্টে, রুমিকে আত্মসমর্পণের নির্দেশ কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঘোড়াশাল ফুটবল ক্লাব শিক্ষক ১১ জন, অথচ ১২ শিক্ষার্থীর কেউই দেয়নি পরীক্ষা! এমপি পুত্র সাদমান গ্রেপ্তার শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ন ও মোবাইল উদ্ধার কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ, হামলার অভিযোগ চাচতো ভাইদের বিরুদ্ধে দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ পেয়ে স্বপ্নপূরণের একধাপ এগিয়ে মৌমি

নতুন দায়িত্বে শিবা শানু, পেলেন অতিরিক্ত সচিবের মর্যাদা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 3 বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু অনেক দিন ধরেই সক্রিয় রাজনীতি ও সাংগঠনিক কাজে। এবার তিনি যুক্ত হয়েছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে।

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এই অভিনেতা। এই পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি। চুক্তিভিত্তিক তার এই নিয়োগ এক বছরের জন্য।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এদিকে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদানের ক্ষেত্রে তার এই পদটি ছাড়তে হবে। যদিও এখনও সিদ্ধান্তের ব্যাপারে কিছু জানাননি এ অভিনেতা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’র মাধ্যমে সিনেমায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডের খলঅভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় পাঁচশ সিনেমায় অভিনয় করেছেন বলে শোনা যায়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নতুন দায়িত্বে শিবা শানু, পেলেন অতিরিক্ত সচিবের মর্যাদা

প্রকাশের সময় : ০৩:৩৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬