ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, আকুতি-মিনতিতেও মন গলল না স্বামীর গঙ্গাচড়া থেকে চুরি, অটোরিকশার সন্ধান মিলল নীলফামারীতে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা রুহুল কবির রিজভী বলেছেন কৃষি নির্ভর দেশে সমবায়ের গুরুত্ব অপরিসীম নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নরসিংদী শিবপুরের নকল বিড়ি উৎপাদন, ডিবি পুলিশের অভিযান সমবায়ের হাত ধরে স্বনির্ভরতার পথে বাংলাদেশ, গঙ্গাচড়ায় দিবস উদযাপন মাথায় কাফন বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন খাবার ঠান্ডা হোক, ছবি চাই! খাওয়ার আগে ছবি তোলার নেপথ্যে কী?

গঙ্গাচড়া থেকে চুরি, অটোরিকশার সন্ধান মিলল নীলফামারীতে

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 14 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া থেকে চুরি হওয়া একটি অটোরিকশা নীলফামারীতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা কেনাবেচার একটি গ্যারেজ থেকে মোছা. বিউটি বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
‎
‎রবিবার (৮ নভেম্বর) ভোর ৪টার দিকে নীলফামারী সদর উপজেলার বামনডাঙ্গা পাঁচমাথা এলাকার একটি পুরাতন অটোরিকশা ক্রয়-বিক্রয়ের গ্যারেজে অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশাটির অবস্থান শনাক্ত করে পুলিশ। গঙ্গাচড়ার বাসিন্দা শামীম মিয়ার চুরি হওয়া অটোরিকশাটি নীলফামারীর বামনডাঙ্গা পাঁচমাথা এলাকার একটি গ্যারেজে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযানে নামে পুলিশের একটি দল। নীলফামারী সদর থানা পুলিশের সহযোগিতায় চালানো অভিযানে অটোরিকশাটি উদ্ধার এবং গ্যারেজ থেকে বিউটি বেগমকে আটক করা হয়।
‎
‎আটক বিউটি বেগম নীলফামারী সদর থানার বামনডাঙ্গা পাঁচমাথা এলাকার জাফর আলীর স্ত্রী।
‎
‎গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হওয়া অটোরিকশাটি নীলফামারী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

গঙ্গাচড়া থেকে চুরি, অটোরিকশার সন্ধান মিলল নীলফামারীতে

প্রকাশের সময় : ০৬:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬