ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, আকুতি-মিনতিতেও মন গলল না স্বামীর গঙ্গাচড়া থেকে চুরি, অটোরিকশার সন্ধান মিলল নীলফামারীতে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা রুহুল কবির রিজভী বলেছেন কৃষি নির্ভর দেশে সমবায়ের গুরুত্ব অপরিসীম নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নরসিংদী শিবপুরের নকল বিড়ি উৎপাদন, ডিবি পুলিশের অভিযান সমবায়ের হাত ধরে স্বনির্ভরতার পথে বাংলাদেশ, গঙ্গাচড়ায় দিবস উদযাপন মাথায় কাফন বেঁধে সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন খাবার ঠান্ডা হোক, ছবি চাই! খাওয়ার আগে ছবি তোলার নেপথ্যে কী?

নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 17 বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে জল্লা ব্রিজের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীয়াবাদ গোলচত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপিসহ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুর আলম (নুর আজ্জমের) নেতৃত্বে ১৫ শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. মলাই মিয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকী ও মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সুহেলসহ স্থানীয় নেতারা।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের সময় : ০৫:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬