ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসামি হিসেবেই আইনি প্রক্রিয়ায় ফিরতে হবে শেখ হাসিনাকে: দুদক শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে দিল্লির নতুন পদক্ষেপ, আবেদনপত্রের কপি ঢাকায় টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীর প্রাণ গেল গঙ্গাচড়ায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, আকুতি-মিনতিতেও মন গলল না স্বামীর গঙ্গাচড়া থেকে চুরি, অটোরিকশার সন্ধান মিলল নীলফামারীতে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা রুহুল কবির রিজভী বলেছেন কৃষি নির্ভর দেশে সমবায়ের গুরুত্ব অপরিসীম

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে দিল্লির নতুন পদক্ষেপ, আবেদনপত্রের কপি ঢাকায়

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 18 বার পড়া হয়েছে

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পরে হাইকমিশন সেই আবেদনের ইমেইল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।

ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ইমেইলের মাধ্যমে এই চিঠিতে দিল্লি হাইকমিশনে পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, “এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌও আবেদনটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি”।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা একজন আসামি এবং তার পাসপোর্ট আবেদনের বিষয়টি হাস্যকর।

প্রতিমন্ত্রী এটিও বলেছেন যে, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে অভিযুক্ত বা বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

এর আগে সোমবার সকালে পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক ম্যাটিক্স চেম্বারস নামক একটি ল’ ফার্মের মাধ্যমে এই আবেদনটি করেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, “দেশে ফেরার ঘোষণার অংশ হিসেবে এই আবেদন করেছেন শেখ হাসিনা”।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে দিল্লির নতুন পদক্ষেপ, আবেদনপত্রের কপি ঢাকায়

প্রকাশের সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬