ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসামি হিসেবেই আইনি প্রক্রিয়ায় ফিরতে হবে শেখ হাসিনাকে: দুদক শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে দিল্লির নতুন পদক্ষেপ, আবেদনপত্রের কপি ঢাকায় টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার নবীনগরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রীর প্রাণ গেল গঙ্গাচড়ায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, আকুতি-মিনতিতেও মন গলল না স্বামীর গঙ্গাচড়া থেকে চুরি, অটোরিকশার সন্ধান মিলল নীলফামারীতে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরা রুহুল কবির রিজভী বলেছেন কৃষি নির্ভর দেশে সমবায়ের গুরুত্ব অপরিসীম

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 13 বার পড়া হয়েছে

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেওয়ায় জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তীতে সোমবার দুপুরে সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তার ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন।

এতে সভায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ও বাইরে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারুফ হাসানের এ ধরনের সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ নভেম্বর থেকে তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়।

​বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান বলেন, তিনি বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মাঝখানে অসুস্থতার কারণে একটু নিষ্ক্রিয় ছিলেন। তার দাবি, সেদিন বক্তব্য দেওয়ার সময় তার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল, তবে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

এদিকে, আলোচনা সভার ব্যানারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলার সময় জেলা প্রশাসকের নীরব থাকার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে জেলা ছাত্রদল। ঘটনার দিন সন্ধ্যায় জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেয় সংগঠনটি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের সেই নেতা বহিষ্কার

প্রকাশের সময় : ০৭:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬