ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, আমরা পথ দেখব: নাহিদ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গঙ্গাচড়ায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা আটক কালীগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার পলাতক হয়েও পাসপোর্ট-এনআইডি পাবেন কীভাবে, প্রশ্ন রিজভীর চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪ ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পলাশে বিদ্যুতের তার চুরির চেষ্টা ,বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর ১৫ বছরের কবর সংরক্ষণে লাগবে ১ কোটি টাকা! মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়ছেন সামিরা মাহি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গঙ্গাচড়ায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা আটক

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. আতাউর রহমান ওরফে আতা (৪৬) এবং খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. এনছান আলী (৩৮)।
‎
‎আতাউর রহমান বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। অপরদিকে এনছান আলী খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
‎
‎থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার থেকে আতাউর রহমান আতা এবং রাতের দিকে খলেয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে এনছান আলীকে গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশ জানায়, গঙ্গাচড়া থানার এফআইআর নম্বর-২৮ (২১ সেপ্টেম্বর ২০২৫) ও জিআর নম্বর-৩১১-এর মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় মামলাটি দায়ের করা হয়।
‎
‎গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গঙ্গাচড়ায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা আটক

প্রকাশের সময় : ০৭:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬