ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পলাতক হয়েও পাসপোর্ট-এনআইডি পাবেন কীভাবে, প্রশ্ন রিজভীর চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪ ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পলাশে বিদ্যুতের তার চুরির চেষ্টা ,বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর ১৫ বছরের কবর সংরক্ষণে লাগবে ১ কোটি টাকা! মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়ছেন সামিরা মাহি ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ পরীমণি, দেখালেন মধ্যমা! চলন্ত ভ্যান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক মাসের শিশুর! আসামি হিসেবেই আইনি প্রক্রিয়ায় ফিরতে হবে শেখ হাসিনাকে: দুদক

চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের মতবিনিময়

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 2 বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধের পাশাপাশি চরাঞ্চলের মানুষের নানা সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ইসরাত জাহান। এ সময় চরাঞ্চলের বাসিন্দারা তাঁদের যোগাযোগব্যবস্থার দুর্ভোগ তুলে ধরে একটি সেতু নির্মাণের দাবি জানান। মঙ্গলবার (১০নভেম্বর)দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এডিপির সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার।
‎সভায় স্থানীয় বাসিন্দারা জানান, চরাঞ্চলটিতে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। সেখানে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এত বিপুলসংখ্যক মানুষের বসবাস হলেও উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে তাঁদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে একটি সেতু নির্মাণ জরুরি। এ সময় তাঁরা জেলা প্রশাসকের কাছে সেতু নির্মাণসহ এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি জানান। সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার বিষয়ে আলোচনা হয়।
‎জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ ও মাদক থেকে সন্তানদের দূরে রাখতে পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চরাঞ্চলের মানুষের সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
‎অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন বিআরডিবির উপপরিচালক, নুরেলা আকতার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর নায়েবুজ্জামান, সেক্রেটারি সাইফুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসের কর্মকর্তারা। সভা শেষে ৫০শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতারণ করা হয়।
‎এর আগে সকালে জেলা প্রশাসক উপজেলার মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কিশোরী ও অভিভাবকদের নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় কিশোরীদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশের সময় : ০৭:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬