ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
থানায় হামলার পর এবার বিএনপি এমপির বাড়িতে আগুন, উত্তাল গোপালগঞ্জ! বক্স অফিসে ইতিহাস গড়ল ‘রামায়ণ’, সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার শীর্ষ পাঁচে! গুড টাচ হোক বা ব্যাড টাচ, ব্যথা তো ব্যথাই’—কী বোঝাতে চাইলেন তিনি? বাবাকে দেখার আগেই অনিশ্চয়তায় অনাগত সন্তান, স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে দিশেহারা পরিবার। শিক্ষক-ছাত্রীর ভিডিও ভাইরাল, শাস্তির দাবিতে রাজপথে শিক্ষার্থীরা আপনার ফেসবুকও কি বন্ধ হচ্ছে? ১৪ ডিসেম্বর থেকে মুছে যাবে যেসব প্রোফাইল! ১৯ যাত্রীর বৈদ্যুতিক বিমান, এক চার্জে পাড়ি দেবে ৪০০ কিমি চন্দনের হাটে পরিত্যক্ত ঘরে জুয়ার আসর, সরঞ্জামসহ গ্রেপ্তার ৬ লন্ডনে হামলার মুখে নাহিদ, অভিযোগ আ. লীগ কর্মীদের বিরুদ্ধে রামিসা হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি আজ?

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘রামায়ণ’, সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার শীর্ষ পাঁচে!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 10 বার পড়া হয়েছে

মুক্তির মাত্র ১২ দিনের মাথায় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। বিশ্বব্যাপী আনুমানিক ১ হাজার ৪৩৭ কোটি ২৫ লাখ রুপি আয় করে এই অবস্থানে উঠে এসেছে সিনেমাটি। এখন এর সামনে রয়েছে ‘পুষ্পা ২’-এর রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ।

স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, গত ৫ নভেম্বর মুক্তি পাওয়া ‘রামায়ণ’র ভারতে আয় ৯৪৭ কোটি ২৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আনুমানিক ৪৯০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৭ কোটি ২৫ লাখ রুপি।

সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে আমির খানের ‘দঙ্গল’। সিনেমাটির বিশ্বব্যাপী আয় ২ হাজার ৭০ কোটি ৩০ লাখ রুপি। দ্বিতীয় স্থানে থাকা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর আয় ১ হাজার ৮১৩ কোটি ৩৯ লাখ রুপি। তৃতীয় স্থানে রয়েছে ‘বাহুবলী ২’, যার আয় ১ হাজার ৭৮৮ কোটি ৬ লাখ রুপি। চতুর্থ স্থানে থাকা ‘পুষ্পা ২’-এর আয় ১ হাজার ৭৪২ কোটি ১০ লাখ রুপি। আর পঞ্চম স্থানে উঠে এসেছে ‘রামায়ণ’।

এই তালিকায় জায়গা করে নিতে ‘ধুরন্ধর’, ‘আরআরআর’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর আয়ের রেকর্ড ছাড়িয়েছে সিনেমাটি। ‘ধুরন্ধর’-এর বিশ্বব্যাপী আয় ১ হাজার ৩০৭ কোটি ৩৫ লাখ রুপি, ‘আরআরআর’-এর ১ হাজার ২৩০ কোটি এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর আয় ১ হাজার ২১৫ কোটি রুপি।

তবে চতুর্থ স্থানে থাকা ‘পুষ্পা ২’-কে টপকাতে এখনো প্রায় ৩০৫ কোটি রুপি আয় করতে হবে ‘রামায়ণ’কে। সিনেমাটির তৃতীয় সপ্তাহের আয় এ ক্ষেত্রে নির্ধারক হয়ে উঠতে পারে। বিশেষ করে ২০ থেকে ২২ নভেম্বরের সপ্তাহান্তে ভালো ব্যবসা করতে পারলে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে। তবে রেকর্ড ভাঙতে হলে সপ্তাহের বাকি দিনগুলোতেও শক্তিশালী আয় ধরে রাখতে হবে।

মুক্তির ১২তম দিনে ভারতে সিনেমাটির নেট আয় ছিল ৩২ কোটি রুপি। আগের দিনের তুলনায় আয় কমেছে ৫৭ দশমিক ৩ শতাংশ। এদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে ১২ দিনে সিনেমাটির মোট আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়েছে। হিন্দি সংস্করণই আয়ের প্রধান উৎস হলেও কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম সংস্করণ থেকেও বড় অঙ্কের আয় এসেছে।

দ্বিতীয় মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারের জন্য অগ্রিম টিকিট বিক্রির হিসাবেও সিনেমাটির ভালো চাহিদার ইঙ্গিত পাওয়া গেছে। ব্লক সিটসহ অগ্রিম বুকিং থেকে আয় দাঁড়িয়েছে ৩২ কোটি ১২ লাখ রুপি। তবে বুধবার ও বৃহস্পতিবারের বুকিংয়ের হিসাব তখনো চলমান ছিল।

‘রামায়ণ’ পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি এবং প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা। মজার বিষয় হলো, সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার শীর্ষ পাঁচের তালিকায় এখন নীতেশ তিওয়ারির দুটি সিনেমা রয়েছে। এর একটি ‘দঙ্গল’, অন্যটি ‘রামায়ণ’।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বক্স অফিসে ইতিহাস গড়ল ‘রামায়ণ’, সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার শীর্ষ পাঁচে!

প্রকাশের সময় : ১০:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬