ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ বিয়ের সাজে মিমি চক্রবর্তী, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসলেন? নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামির মৃত্যু

২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন।

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 5 বার পড়া হয়েছে

বয়স তখন পাঁচ বছর। বন্য হাতির আক্রমণে একসঙ্গে হারিয়েছিলেন বাবা, মা ও নানাকে। একই ঘটনায় হাতির শুঁড়ে ছিটকে পড়েও প্রাণে বেঁচে গিয়েছিলেন মো. সাহাব উদ্দিন। প্রায় ২০ বছর পর আবারও বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন তিনি। এবার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আমুচিয়া এলাকায় প্রায় ১৪টি ছোট-বড় হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করে। হাতিগুলো তাড়াতে স্থানীয় লোকজন জড়ো হন। তাদের সঙ্গে ছিলেন সাহাব উদ্দিনও। একপর্যায়ে একটি হাতি দলছুট হয়ে তার দিকে তেড়ে আসে। এতে সড়কে পড়ে গেলে হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে দূরে ছুড়ে মারে।

আহত সাহাব উদ্দিন (২৫) আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে। তিনি পেশায় বাগান শ্রমিক।

স্থানীয় ইউপি সদস্য আবু জাফর বলেন, প্রায় ২০ বছর আগে হাতির একটি পাল সাহাব উদ্দিনের বাড়িতে আক্রমণ করে। এতে তার বাবা-মা ও নানা মারা যান। তখন সাহাব উদ্দিনের বয়স ছিল পাঁচ বছর। হাতি তাকেও শুঁড় দিয়ে তুলে ছুড়ে মেরেছিল। তবে খড়ের গাদায় পড়ে প্রাণে বেঁচে যান তিনি।

আহত সাহাব উদ্দিনকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষী নাগ বলেন, সাহাব উদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন।

প্রকাশের সময় : ০৩:০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬