ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জুনিয়র শিক্ষক কর্তৃক সিনিয়র সহকারী শিক্ষিকা লাঞ্ছিত

“শাবনূরের ফেরার ইঙ্গিত”

রিপু
  • প্রকাশের সময় : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
১০০

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || শাবনূরের ফেরার ইঙ্গিত|

আসি আসি করেও কাটিয়ে দিয়েছেন দীর্ঘদিন। কিন্তু সিনেমায় ফেরার কোনো লক্ষণই দেখা যায়নি জনপ্রিয় নায়িকা শাবনূরের মধ্যে। কিন্তু হঠাৎ করে সম্প্রতি নিজের কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই দেখা গেছে ভিন্ন এক শাবনূরকে!

সিনেমা থেকে দূরে সরে যাওয়ার পর অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন এ নায়িকা। সেখানে সঙ্গে রয়েছে একমাত্র সন্তান। দীর্ঘদিন পর্দার বাইরে থাকার কারণে শারীরিক গঠনের দিকেও খেয়াল ছিল না এ নায়িকার।

অনেকটা মুটিয়ে গিয়েছেন। কিন্তু সাম্প্রতিক প্রকাশিত ছবিগুলো বলে ভিন্ন কথা। আগের তুলনায় অনেকটা স্লিম হয়েছেন তিনি। শারীরিক গঠনেও এসেছে পরিবর্তন। তবে এসব ছবি ভক্তরা স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাদের ভাষায়, নিজের প্রকাশিত তিনটি ছবিতে শাবনূর ধরা দিয়েছেন অনেকটা ‘বেসামাল’ভাবে। কারণ ছবিগুলোতে শাবনূরের পোশাক যে রকম ছিল, সেটা তারা আশা করেননি।

কেউ কেউ ছবিগুলো মুছে দেওয়ার অনুরোধও জানিয়েছেন। তবে শাবনূর ঘনিষ্ঠরা বলছেন ভিন্ন কথা। নিজেকে পরিবর্তন করছেন শাবনূর। হয়তো এবার ফেরার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। যদিও তার ফেরার চেষ্টা এটাই প্রথম নয়। এর আগেও কয়েকবার বলেছেন ‘ফিরছেন’। হয়তো অভিনয়, নয়তো পরিচালনা। কিন্তু শেষতক কোনোটিই হয়নি। এর মূল কারণ ছিল শারীরিক ফিটনেস। এবার বোধহয় এই ফিটনেসের ওপরই জোর দিয়েছেন তিনি। আর সেটা প্রকাশ হয় ছবির নিচে তার ক্যাপশনেই। শাবনূর লিখেছেন, ‘নিজের মতো হও, তোমার দ্বিতীয়টি নেই’। যদিও নেটিজেনদের বিরূপ প্রতিক্রিয়া কিংবা নিজের ফিরে আসা-কোনো বিষয়েই মন্তব্য করেননি এ চিত্রনায়িকা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“শাবনূরের ফেরার ইঙ্গিত”

প্রকাশের সময় : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২