ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার! একের পর এক অঘটন, আর আমরা বসে থাকব?’—জামায়াত আমিরের হুঁশিয়ারি নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩

শুধু তিন তাকবিরে জানাজা নামাজ শেষ করলে করণীয়

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 548 বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক , প্রতিদিনের পোস্ট || শুধু তিন তাকবিরে জানাজা নামাজ শেষ করলে করণীয়
কোনও মুসলমান ইন্তেকাল করলে অপর মুসলমানের ওপর কয়েকটি দায়িত্ব বর্তায়। এর একটি হলো জানাজা নামাজ আদায় ও জানাজা বহন করা। মৃতের রুহের মাগফেরাত কামনায় তার মৃতদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে নামাজ ও দোয়া করাকে জানাজার নামাজ বলা হয়। শরীয়তের দৃষ্টিতে জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া।

কারো ইন্তেকালের পর মহল্লার সবাই অথবা বাড়ির দুয়েকজন মিলে আদায় করে নিলে সবার পক্ষ থেকে ফরজে কেফায়ার বিধান আদায় হয়ে যায়। আর মহল্লার কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। তাই জীবিতদের জন্য মৃত ব্যক্তির জানাজার নামাজে অংশ নেওয়া উচিত।

জানাজার নামাজের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনও মুসলমানের জানাজায় শরিক হয়ে নামাজ পড়ে এবং তাকে কবরও দেয় সে দুই কিরাত নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, সে এক কিরাত নেকি পাবে। সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞাসা করলেন, দুই কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমান নেকি।’

-(বুখারি : ৪৭; মুসলিম : ৯৪৫; তিরমিজি : ১০৪০; নাসায়ি : ১৯৯৪; আবু দাউদ : ৩১৬৮; ইবনে মাজাহ : ১৫৩৯)

কেয়ামতের দিন যখন আল্লাহ তায়ালা সবার হিসেবের খাতা খুলবেন, তখন নেক আমলই কাজে আসবে। তাই নেকি অর্জনের কোনও সুযোগই হাত ছাড়া করা উচিত নয়। প্রত্যেকটি কাজ ও আমলের যেমন ভিন্ন ভিন্ন নিয়ম আছে, জানাজা নামাজেরও একটি স্বতন্ত্র পদ্ধতী আছে।

জানাজার নামাজ পড়ার নিয়ম হলো, এতে মৃতকে কিবলার দিকে রেখে ইমাম তার বক্ষ বরাবর দাঁড়ান। এর পর নিয়ত করে ‘আল্লাহু আকবার’ বলে তাকবির দিয়ে আল্লাহর হামদ ও সানা পড়া হয়। নবীজি (সা.)-এর ওপর দরুদ পড়া হয়। মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। এরপর সালাম ফেরানো হয়। জানাজা নামাজে ‘আল্লাহু আকবার’ তাকাবিরটি চারবার বলতে হয়।

জানাজা নামাজে এই চার তাকবির বলা ফরজের অন্তর্ভূক্ত। তাই কোনও ইমাম যদি ভুল বশত জানাজা পড়ানোর সময় তিন তাকবির দেয় তাহলে জানাজা নামাজ আদায় হবে না।

ফেকাহবিদ আলেমদের মতে, চার তাকবিরের কম হলে জানাজা নামাজ সহীহ হয় না। তাই জানাজা নামাজে একটি তাকবির কম হলে নামাজ আদায় হবে না। -(সহীহ বুখারী ১/১৭৭-১৭৮; সহীহ মুসলিম ১/৩০৯; উমদাতুল কারী ৮/১৩৮; বাদায়েউস সানায়ে ২/৫৩; আদ্দুররুল মুখতার

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। মেহেদী /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

শুধু তিন তাকবিরে জানাজা নামাজ শেষ করলে করণীয়

প্রকাশের সময় : ১২:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২