ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“সমাবেশের মাঠে জুমার নামাজ পড়লেন বিএনপির নেতাকর্মীরা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 449 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সমাবেশের মাঠে জুমার নামাজ পড়লেন বিএনপির নেতাকর্মীরা|

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) মাঠেই পৃথক দুটি প্যান্ডেলে জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার দুপুরে জুমার নামাজে একসঙ্গে হাজারও নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। নেতাকর্মীদের নিজেদের মধ্য থেকে একজন নামাজ পরিচালনা করেন।

নামাজে অংশ নেওয়া ভোলার দৌলাতখান সৈয়দপুর ইউনিয়নের বিএনপি নেতা মো. স্বপন সিকদার বলেন, আমি ভোলার দৌলাতখান থেকে আসছি। নেতাকর্মীদের নিয়ে মাঠে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছি। তাছাড়া ভোলা থেকে আসতে ভেদুরিয়া ঘাটে আমাদের অনেক নির্যাতন করেছে আওয়ামী লীগের নেতারা। আমরা স্পিডবোটে ওঠার পরে আমাদের দিকে লাঠি ছুড়ে মারছে। ঘাট দিয়ে নৌকা, ট্রলার ও লঞ্চ কিছুই ছাড়তে দেয় নাই। খুব কষ্ট করে এ পর্যন্ত এসেছি।

গৌরনদী মাহিলারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল বলেন, একসঙ্গে অনেক মানুষ নামাজ আদায় করতে দেখে ভালো লেগেছে। সবাই নেতাকর্মীদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামাজ আদায় করেছেন।

বরগুনা জেলা যুবদলের সাহিত্য প্রকাশনী সম্পাদক রনি আহমেদ নাসির বলেন, একসঙ্গে এত নেতাকর্মী অনেক দিন পর এভাবে মাঠে নামাজ আদায় করেছি। প্রখর রোদে গরমে অনেক কষ্ট হলেও ভালো লাগছে। গণপরিবহণ বন্ধ থাকায় সমাবেশস্থলে আসতে অনেক বাধা-বিপত্তি পোহাতে হয়েছে। তবে সমাবেশে যে পরিমাণ লোকজন অংশ নিয়েছেন তা দেখে সব কষ্ট মলিন হয়ে গেছে।

এছাড়া সমাবেশস্থলে যোগ দেওয়া নেতাকর্মীরা প্রখর রোদ উপেক্ষা করতে মাঠের চারপাশে গাছতলা, তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে যার যা সামর্থ্য অনুযায়ী খাবার কিনে খাচ্ছেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সমাবেশের মাঠে জুমার নামাজ পড়লেন বিএনপির নেতাকর্মীরা”

প্রকাশের সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২