ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

“কাদেরকে ‘বেইমান’ বললেন শিল্পী মমতাজ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / 516 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কাদেরকে বেইমান বললেন শিল্পী মমতাজ|

সম্প্রতি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন পপ সম্রাজ্ঞী মমতাজ বেগম।
কিছুদিন আগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে হতাশায় একটি ‘মজাদার’ পোস্ট করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়।

এরপর গত সোমবার মানিকগঞ্জ-২ আসনের এ সংসদ সদস্য ফেসবুকে লেখেন, ‘সাপ পালছিলাম দুধ দিয়া।’

তার সেই পোস্টের তলায় অনেকে প্রশ্ন করেছেন, ‘কে সেই সাপ?’

কেউ কেউ বিশ্বাসঘাতক থেকে কৌশলি হতে এবং সতর্ক থাকতে পরামর্শ দেন তাকে। অনেকে আবার পোস্টটি নিয়ে মজা করেন। কেউ প্রশ্ন রাখেন – দুধের সঙ্গে কলা দিয়েছিলেন কিনা?

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, ‘দিন শেষে যে পালে তার দোষ।’

সেই পোস্ট নিয়ে আলোচনার রেশ কাটার আগেই আরেকটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন এমপি মমতাজ।

এবার তিনি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি।’

কাদেরকে ‘বেইমান’ বললেন, মমতাজ তা রহস্য রেখে দিয়েছেন। তবে সেই রহস্য ভেদ হোক বা না হোক, মমতাজের শুভাকাঙ্ক্ষিরাও মন্তব্যে ‘আলহামদুলিল্লাহ’ লিখছেন।

অনেকের মতে কণ্ঠশিল্পী মমতাজ বেগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব। প্রায়ই ফেসবুকে ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এসব নিয়ে নানা রকম পোস্ট করেন তিনি।

এর আগে গায়ক আসিফ আকবরের বড় ছেলে রণ’র বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে মমতাজ ফেসবুকে লেখেন, ‘হায়রে রাজনীতি! আজকে যদি এমপি না হতাম, তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম।’ সেই সঙ্গে কান্নার ইমোজিও জুড়িয়ে দেন এই গায়িকা।

মমতাজের সেই পোস্টের কমেন্টে আসিফ লেখেন, ‘প্রিয় মম (মমতাজ এমপি), তুমি আমি সেরা পারিবারিক বন্ধু। এখানে কোনদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চারদিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য। সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মত সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। একদিন সময় দাও বাচ্চাদেরসহ। আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“কাদেরকে ‘বেইমান’ বললেন শিল্পী মমতাজ”

প্রকাশের সময় : ০১:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২