ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

“একি করলেন জাহ্নবী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 438 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || একি করলেন জাহ্নবী|

ফিল্ম ক্যারিয়ারের বয়স মাত্র চার বছর। এরমধ্যেই নিজের পরিচিতির সীমারেখা দারুণভাবে বিস্তৃত করেছেন জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ দিয়ে অভিষেকের পর তাকে আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না। একের পর এক প্রশংসিত সিনেমা যুক্ত হচ্ছে তার নামের পাশে।

সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা ‘মিলি’। এটিও সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পাচ্ছে। এমন আনন্দের সময়ে জাহ্নবীর জীবনে আরো একটি বড় সুখবর এসেছে। একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন তিনি।

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নতুন ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী, তার বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুর। যেটার মূল্য ৬৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার বেশি।

বান্দ্রা হলো মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকা। এখানেই বলিউডের অধিকাংশ তারকার বসবাস। সমুদ্রের কিনারে অবস্থিত এই জনপদে থাকতে হলে প্রত্যেককেই বিপুল অর্থ খরচ করতে হয়। সেই অভিজাত বাসিন্দাদের তালিকায় এখন জাহ্নবীর নামও যুক্ত হলো।

জানা গেছে, তাদের এই অ্যাপার্টমেন্টের আয়তন ছয় হাজার ৪২১ বর্গফুট। পালি হিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত। মানি কন্ট্রোলের এক রিপোর্ট অনুসারে, গেলো অক্টোবরের ১২ তারিখে এই সম্পদের রেজিস্ট্রেশন করেছেন জাহ্নবী ও তার বাবা।

এদিকে গতকাল শুক্রবার (৪ নভেম্বর) মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা ‘মিলি’। এতে তার সাথে অভিনয় করেছেন সানি কৌশল ও মনোজ পাহওয়া। ২০১৯ সালের মালায়লাম সিনেমা ‘হেলেন’র রিমেক এটি। পরিচালনা করেছেন মাথুকুট্টি জেভিয়ার।

এছাড়া জাহ্নবীর হাতে রয়েছে ‘বাওয়াল’ নামের আরেকটি ছবির কাজ। যেখানে তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“একি করলেন জাহ্নবী”

প্রকাশের সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২