ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

“সানিয়া-শোয়েব দাম্পত্যে ভাঙনের গুঞ্জন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / 493 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সানিয়া-শোয়েব দাম্পত্যে ভাঙনের গুঞ্জন|

ক্রীড়া বিশ্বে সানিয়া মির্জা-শোয়েব মালিক দম্পতি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু। রাজনৈতিকভাবে চিরশত্রু দুই দেশের নাগরিক হওয়ায় তারা প্রায়ই সংবাদের শিরোনাম হন। ২০১০ সালে ভারতের সানিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের শোয়েবের। তবে এবার সেই সম্পর্ক ফাটল ধরেছে বলে জানা গেছে। পাকিস্তানসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমনটি জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডেইলি জাং’জানিয়েছে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিয়ে ভেঙে যাওয়ার মুখে! একটি সূত্রের বরাত দিয়ে তারা বলছে, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে।

জানা যায়, শোয়েবের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে।

এমন গুঞ্জন ভারী হয়েছে সানিয়া মির্জার কিছু পোস্টের পর। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লেখেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’

পরে ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লেখেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’

অবশ্য সম্পর্ক ভাঙার ব্যাপারে সানিয়া বা শোয়েব এখনও কিছুই বলেননি।

সানিয়া-শোয়েব দুজনই ভারত ও পাকিস্তানের ক্রীড়ার বড় তারকা। নারী টেনিসে ভারতের সবচেয়ে বড় তারকা সানিয়া। আর পাকিস্তান ক্রিকেটকে ২০ বছরের বেশি সার্ভিস দিয়েছেন শোয়েব মালিক।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সানিয়া-শোয়েব দাম্পত্যে ভাঙনের গুঞ্জন”

প্রকাশের সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২