ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“হোটেলে গেলেই কেন গোপন ক্যামেরা খোঁজেন দিয়া”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৩৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 395 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || হোটেলে গেলেই কেন গোপন ক্যামেরা খোঁজেন দিয়া|

ডিজিটাল মিডিয়ার যুগে তারকাদের পেছনে ক্যামেরা সবসময় লেগেই থাকে। সারাক্ষণই তাদের তাড়া করেছে ক্যামেরা। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিরাট কোহলির হোটেল রুমের ছবি প্রকাশ্যে আসায় বেজায় চটেছিলেন আনুশকা শর্মা। সেই ঘটনায় ক্ষুব্ধ হন বিরাট কোহলিও। প্রায় এক দশক আগে এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জাও।

বিরাট কোহলি ও আনুশকা শর্মার এ ঘটনার পর আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী দিয়া মির্জার একটি মন্তব্য। তিনি জানিয়েছেন, হোটেল রুমে গেলে আগে গোপন ক্যামেরা খোঁজ করেন তিনি। কিন্তু এমনটা তিনি কেন করেন?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে দিয়া মির্জা বলেন, ‘এক দশক আগে একজন অভিনেত্রীর হোটেল রুমে স্নান করার ভিডিও ফাঁস হয়। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর থেকে আমি কোনো হোটেলে ওঠার আগে বেশ কিছু বিষয় জোরালোভাবে মেনে চলি।’

‘হোটেল কর্তৃপক্ষকে আগেই বলে রাখি, আমি হোটেলে পৌঁছানোর পর আমার রুম বরাদ্দ দেবেন। আর সেই রুমে কোনো গোপন ক্যামেরা রয়েছে কিনা তা খুঁজে দেখি। এ বিষয়ে আমি ভীষণ সতর্ক’, বলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০০০ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়ে গ্ল্যামার-বিশ্বে যাত্রা শুরু দিয়ার। সেই থেকে দেখতে দেখতে এতগুলো বছর পার করে ফেলেছেন তিনি। সদ্য ৪০-এ পা দিয়েছেন অভিনেত্রী।

গত বছরের ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া মির্জা। চলতি বছরের মে মাসে তাদের ছেলে অভ্যানের জন্ম হয়। সিনেমার কাজের দিক থেকে তরুণ দুদেজার ‘ধাক ধাক’ সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী। এ ছাড়া অনুভব সিনহার ‘ভেদ’ সিনেমায় দেখা যাবে তাকে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“হোটেলে গেলেই কেন গোপন ক্যামেরা খোঁজেন দিয়া”

প্রকাশের সময় : ০৭:৩৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২