ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“তারেক-জোবায়দাকে বিজয়ের বেশে দেশে আনা হবে: ফখরুল”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 369 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || তারেক-জোবায়দাকে বিজয়ের বেশে দেশে আনা হবে: ফখরুল|

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে বিএনপি চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছুই যায়-আসে না। তার নামে তো আরও মামলার রায় আছে। আন্দোলনের মাধ্যমে বিজয়ের বেশে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

রোববার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল। দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ আয়োজন করে যুবদল।

মির্জা ফখরুল বলেন, দেশের ১৮ কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে সেই জনগণের নেতা ও তার সহধর্মিণীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কোনো গুরুত্ব নেই, কারণ এতে তাদের কিছুই যায়-আসে না। দেশের জনগণ বিজয়ের বেশে তাদের ফিরিয়ে আনবে, খালেদা জিয়াকে কারামুক্ত করবে।

বিএনপির ২৫ লাখ নেতাকমীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গণতন্ত্রে উদ্ধারের চলামন আন্দোলনেও মামলা দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। তাতে কি আমাদের দমিয়ে রাখতে পেরেছে? পারেনি আর পারবেও না। তিনি বলেন, তারেক রহমানকে দেশের জনগণ বিজয়ের বেশে দেশে ফিরিয়ে আনবে। খালেদা জিয়াকে মুক্ত করবে তারা।

বিএনপির বরিশালের সমাবেশের দুটি চিত্র তুলে ধরে ফখরুল বলেন, ওই দিন সমাবেশে একজন বয়স্ক মানুষ তিনদিন ধরে শুয়ে ছিলেন, তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আপনি এত কষ্ট করে কেন এসেছেন? উত্তরে তিনি বলেন, আমার ঘরে খাওয়া নেই, বিএনপি ক্ষমতায় এলে আমার ভাতের ব্যবস্থা হবে। আরেকজন বরস্ক নারী সমাবেশে এসেছিলেন বহু কষ্ট করে, তার কাছে জানতে চাওয়া হলো আপনি কেনো এসেছেন মা? তিনি বলেন, আমি পরিবর্তন দেখতে এসেছি।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম আলাল, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ বক্তব্য দেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“তারেক-জোবায়দাকে বিজয়ের বেশে দেশে আনা হবে: ফখরুল”

প্রকাশের সময় : ১২:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২