ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“পূর্ণিমার অসমাপ্ত দুই সিনেমার খবর নেই”

রিপু
  • প্রকাশের সময় : ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ২৬১ বার পড়া হয়েছে
৯৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || পূর্ণিমার অসমাপ্ত দুই সিনেমার খবর নেই|

দীর্ঘদিন ধরে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। এ নিয়ে ভক্তদেরও অভিযোগ রয়েছে। সে অভিযোগ কাটাতেই দুবছর আগে একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেন। সিনেমা দুটি হচ্ছে, ‘জ্যাম’ ও ‘গাঙচিল’। দুটি সিনেমাই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এর মধ্যে ‘গাঙচিল’ সিনেমার শুটিং করেছেন নোয়াখালীতে। ‘জ্যাম’ সিনেমারও শুটিং করেছেন কয়েকদিন। সিনেমা দুটি বর্তমানে অসমাপ্ত অবস্থায় রয়েছে। সিনেমা দুটির কাজ কবে আবার শুরু হবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন এ নায়িকা। সংশ্লিষ্ট কেউ এ নিয়ে তার সঙ্গে সাম্প্রতিক সময়ে যোগাযোগও করেননি। তবে নির্মাতা জানিয়েছেন, শিগ্গির সিনেমাগুলোর আপডেট জানাবেন তিনি।

এরই মাঝে পূর্ণিমা একটি রিয়েলিটি শো উপস্থাপনা করেছেন। বর্তমানে এ নায়িকা ‘আহারে জীবন’ নামে সরকারি অনুদানের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি নির্মাণ করছেন প্রবীণ নির্মাতা ছুটকু আহমেদ। এতে তার সঙ্গে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। নতুন এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘খুব ভালো লাগছে ছুটকু ভাইয়ের সিনেমায় কাজ করছি। অসাধারণ একটি গল্প। আমার চরিত্রটিও দারুণ। আমার সঙ্গে চিত্রনায়ক ফেরদৌসও কাজ করছে। আমরা অনেক আনন্দের সঙ্গে শুটিং করছি। আশা করছি, সিনেমাটি মুক্তির পর দর্শকদের ভালো লাগবে।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“পূর্ণিমার অসমাপ্ত দুই সিনেমার খবর নেই”

প্রকাশের সময় : ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২