ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

“যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশির জয়”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ৪৫০ বার পড়া হয়েছে
১০৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশির জয়|

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশি প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন- জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেক্টিকাট স্টেট সিনেটর মো. রহমান এবং নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেনটেটিভিস আবুল খান।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে উল্লেখযোগ্য বাংলাদেশি আমেরিকান ভোট দেন। নিউইয়র্কসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন স্টেটে ভোট কেন্দ্রগুলোতে অন্য ভাষার সঙ্গে বাংলাতে নির্দেশনা দেওয়া হয়। নিউইয়র্কে ব্যালট পেপারও ছিল বাংলায়।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে ভোট হয়। এছাড়া ৩৬টি স্টেটে গভর্নর পদ ও সবকটি অঙ্গরাজ্যের আইন সভায় নির্বাচন হয়।

এবারের নির্বাচনে জর্জিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। জর্জিয়া স্টেট সিনেটে প্রথমবারের মতো নির্বাচন করে জয়ী হন নাবিলা ইসলাম। এছাড়া কানেকটিকাট স্টেট সিনেটে বিজয়ী হন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মো. রহমান। তারা সবাই ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।

মধ্যবর্তী নির্বাচনে চারজনের বিজয়ে উল্লসিত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কের মূলধারার তরুণ রাজনীতিক আহনাফ আলম ও জর্জিয়ার তানজিনা ইসলাম চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশির জয়”

প্রকাশের সময় : ০৩:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২