ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার পলাতক হয়েও পাসপোর্ট-এনআইডি পাবেন কীভাবে, প্রশ্ন রিজভীর চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪ ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টি প্রতিবন্ধী নারীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পলাশে বিদ্যুতের তার চুরির চেষ্টা ,বিদ্যুৎস্পৃষ্টে ১ যুবকের মৃত্যু মৃত্যুর পর ১৫ বছরের কবর সংরক্ষণে লাগবে ১ কোটি টাকা! মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাড়ছেন সামিরা মাহি ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ পরীমণি, দেখালেন মধ্যমা! চলন্ত ভ্যান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক মাসের শিশুর!

পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১০:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 135 বার পড়া হয়েছে

তামিলনাড়ুর পর এবার পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে)। রাজ্যে দলের প্রথম কার্যালয় চালু করা হয়েছে পূর্ব বর্ধমানের ফাগুপুরে।

রোববার আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টিভিকের পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর চৈতালি রায়সহ বিভিন্ন জেলা থেকে আসা দলীয় নেতা ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আপাতত পশ্চিমবঙ্গে সরাসরি বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি শুরু করছে না টিভিকে। বরং সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে চায় দলটি।

টিভিকে নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী, নতুন রাজ্যগুলোতে প্রথমে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো হবে। এরপর ধীরে ধীরে সংগঠন বিস্তারের দিকে এগোনো হবে।

চৈতালি রায় জানান, প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গে দলের প্রচার মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনা হবে। শিক্ষা ও কর্মসংস্থানকে দলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে লড়ার ইচ্ছা

পশ্চিমবঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন চৈতালি রায়। তিনি বলেন, টিভিকে রাজ্যের নির্বাচনে অংশ নিক— এটাই তাদের ইচ্ছা। তবে শেষ সিদ্ধান্ত নির্ভর করবে সাধারণ মানুষের চাহিদা এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর।

চৈতালি জানান, থালাপতি বিজয় বর্তমানে উপনির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনে সাফল্য এলে তিনি পশ্চিমবঙ্গেও আসতে পারেন বলে আশা করছেন দলীয় নেতারা।

টিভিকে সূত্রের দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে তাদের প্রায় ৫ হাজার সমর্থক রয়েছে।

তামিলনাড়ুর সাফল্যের পর পশ্চিমবঙ্গে নজর

প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ুতে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজয়ের দল টিভিকে। কংগ্রেসসহ একাধিক দলের সঙ্গে জোট করে বর্তমানে রাজ্য সরকার পরিচালনা করছে দলটি।

তামিলনাড়ুতে এই রাজনৈতিক সাফল্যের পর এবার অন্য রাজ্যেও সংগঠন বিস্তারের উদ্যোগ নিয়েছে টিভিকে। সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় চালু করাকে রাজ্যে তাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

পশ্চিমবঙ্গে প্রথম কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল

প্রকাশের সময় : ১০:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬