“বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন লো সেলসোর”
- প্রকাশের সময় : ০৩:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / 334 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন লো সেলসোর|
বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। পেশির চোটে শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলটির মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তার খেলা ক্লাব ভিয়ারিয়াল মঙ্গলবার জানিয়ে দিয়েছে, চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে। ফলে শেষ হয়ে গেল বিশ্বকাপ খেলার আশা।
এর আগে গত রোববার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ভিয়ারিয়ালের ১-০ গোলে হারের ম্যাচে ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লো সেলসো। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, পেশিতে চোট পেয়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। সেই সময় ধারণা করা হচ্ছিল তার সেরে উঠতে প্রায় তিন সপ্তাহের মতো লাগতে পারে। তবে এখন ছিটকেই গেলেন।
গত বুধবার টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট বলে দেন, চূড়ান্ত দলে তাদেরই রাখা হবে, যারা প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে।
লে সেলসো ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ছিলেন। সেবার অবশ্য কোনো ম্যাচ খেলা হয়নি তার। কিন্তু এবার স্কালোনির দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
বিশ্বকাপের আর মাত্র ১১ দিন বাকি। এই আসরে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আগামী ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। গ্রুপের অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট




























